Posts

Showing posts from 2019

HOW DOES 'MANTRA' WORK, A SCIENTIFIC APPROACH -মন্ত্র কি? ও কিভাবে কাজ করে?

Image

THE SCIENCE BEHIND GHOST & HUMAN RELATIONSHIP - ভূত ও মানুষের সম্পর্ক, ব...

Image

বিজ্ঞান কী বলছে ভুত প্রেত নিয়ে ? জানুন আমাদের পরের ভিডিও তে কী থাকছে...

Image

Protect your energy field. Know more about Energy giver & Energy Sucker

Image

ধোঁয়াশা - সত্য ঘটনা অবলম্বনে 5

Image
এর আগের একটি লেখাতে আমার সাথে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত/ভুতুড়ে ঘটনাগুলির মধ্যে একটি ছোট্ট ঘটনা সবার সাথে শেয়ার করেছিলাম। এই লেখাটিতে সেরকম ই আর একটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সকলের সাথে শেয়ার করছি। ঘটনাটি ঘটে এই বছরের ই জানুয়ারি মাসে। একটি বিশেষ ইভেন্ট এ আমাকে একটি নির্দিষ্ট দিনে যেতে হবে উদয়নারায়নপুর। ইভেন্ট শুরুর সময় ছিল সকাল ৮ টা, আমার বাড়ি থেকে গন্তব্য স্থান এর দূরত্ব ওই ৬৫ থেকে ৭০ কিমি র মধ্যে এবং আমি যাবো আমার ছোট্ট M-৮০ টা চালিয়ে, ফলে আমাকে একটু আগেই বেরোতে হবে। যথারীতি ভোর পৌনে ৪টে নাগাদ বেরলাম। যেহেতু আমি আমার ওই গাড়ি নিয়েই এদিক ওদিক যেখানে যখন খুশি ঘুড়েবেরাই ফলে আমার গাড়ি টাতে সামান্য কাস্টমাইজ করে তাতেই রাতে চলার ফগ লাইট, মোবাইল হোল্ডার ও চারজার, ইত্যাদি কিছু ব্যাবস্তা করা আছে বিভিন্ন প্রয়োজনের জন্যে, ফলে ঠাণ্ডার সময়ে কুয়াশাচ্ছন্ন অন্ধকারেও আমার অসুবিধে হয় না। নিজে রোমাঞ্চ প্রেমিক হউয়ার ঠাণ্ডা্য় ভোর রাতে ফাকা গা ছমছমে অবস্থায়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল, কারন চন্দননগর থেকে সিঙ্গুর হয়ে তারকেশ্বর রোড ধরে চাঁপাডাঙা যাওয়ার দিকে রাস্তা টায়ে বেশিরভাগ টা তেই কোনো...

লাভ স্পেল - Love Spell | সত্য ঘটনা অবলম্বনে-4

Image
আমার আগের ২-১ টা লেখা যারা পড়েছেন তাদের অনেকেই হয়ত জানেন যে এই ভূত, প্রেত, অশরীরী বা যে যাই বলে তাহাদের সম্বোধন করেন না কেন, এরা আমার নিত্যদিন এর সঙ্গী এবং এদের সাথে আমার জীবন সুখে দুঃখে বেশ অসাধারণ ই কাটে আর কি !! যে অভিজ্ঞতা টি আমি আজ এখানে লিখছি সেটি এই সদ্য মাস তিন কি চারেক আগের ঘটা একটি ঘটনা এবং এটি লেখার অন্যতম উদ্যেশ্য বর্তমান আমাদের মত তরুন ছেলে মেয়েদের আবেগের বশে করে ফেলা সামান্য কিছু ভুল কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা ধারনা দেওয়া। যাই হোক এবার শুরু করি, বাকিটা গল্প শেষে বলব। ঘটনাটি ঘটে আমার ই এক পরিচিত বন্ধু কাম দিদির সাথে (গোপনীয়তা রক্ষার্থে আমি তার নাম,স্থান ইত্যাদি পরিবর্তন করে লিখছি)। দিশা দির সাথে আমার আলাপ তিন বছরের বেশি। কিছু ক্ষেত্রে আমার আর তার কিছু সামাজিক কর্তব্যের মিল থাকায় মাঝে মধ্যেই যোগাযোগ হয় ও আমরা একে অপরের পরামর্শ নিই, এবং আমার এই ভূতুড়ে রোমাঞ্চের একাধিক ঘটনার সে প্রত্যক্ষদর্শী এবং কিছু জায়গায়ে দিশা দি আমার সহকারিণীর ভূমিকা ও পালন করেছে। দুর্ভাগ্যবশত সে বুঝতে পারেনি যে এরকম কিছু তার নিজের জীবনেও ঘটবে এবং তা সম্পূর্ণই তার নিজের ভুলে। অনেকদিন ধরে দিশা ...

"ঘটনা", সত্য ঘটনা অবলম্বনে -3

Image
 আজকে একটি ছোট্ট ঘটনা সকলের সাথে শেয়ার করছি যা আমার নিত্যনৈমিত্তিক জীবনে প্রায়শই ই ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা গুলির মধ্যে একটী। পেট চালানোর দায়ে পেশায় আমি এক ক্ষুদ্র ব্যবসায়ী হলেও ভুত,প্রেত,পিশাচ বা অন্যান্য মহাজাগতিক শক্তি(যে যেটা মানেন!) দের সাথে সময় কাটানো টা অনেকটা আমার নেশার মধ্যেই পরে আর কি। এইরকম উদঘট নেশা বা ভাললাগা টাকে অনেকেই বেশ রোমাঞ্চকর ভাবেন, যেটা ভাবা খুব একটা ভুল ও না। এই প্যারানরমাল ও প্যারাসাইকলজিকাল দুনিয়া টা রোমাঞ্চকর ই বটে কিন্তু একটু বেশিই ভয়ঙ্কর রোমাঞ্চকর। যারা প্যারানরমাল অ্যাকটিভিটির সাথে সরাসরি জড়িত, তাদের প্রতিদিনের সাধারন জীবনযাপনে যে অন্য শক্তির খারাপ ও ভালো প্রভাব থাকেই বিভিন্নরূপে তা অস্বীকার করার কিছুই নেই। এই ঘটনাটি প্রায় সদ্যই ঘটে যাওয়া একটি ঘটনা যেখানে আমার কর্মফল ভোগ করতে হয় আমার ই অফিসের অফিস বয় কে। এবার আসি মুল ঘটনায়... সেদিন আমার মাল ডেলিভারি করার ছেলেটি অফিসে আসেনি এবং আমাকে অর্ডার টা আজকেই একটি কলেজে ডেলিভারি দিতে হবে। অগত্যা ঠিক করলাম পলাশ(আমাদের অফিস বয়) কে সাথে নিয়ে আমিই মাল গুলো ডেলিভারি করে দেবো। যথারীতি বিকেল ৪টে নাগাদ আমার ছোট্ট M...

'বন্ধুত্ব', সত্য ঘটনা অবলম্বনে -২

Image
সব আত্মাই যে সবসময় ক্ষতিই করে এই ধারনা কিন্তু সম্পূর্ণ ভুল বলে আমি মনে করি। একাধিকবার অশরীদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, একাধিকবার তেনাদের জন্যে প্রানেও বেচেছি মশাই। কিছু সময় তারা খুব ভালো এবং বিশ্বাসযোগ্য বন্ধুও। সেরকম ই একটি ঘটনা শেয়ার করছি। আত্মার নাম জানাতে নেই তাই এখানে অন্য নাম ব্যবহার করবো, একটি ঘটনার শেষের দিক টা বলবো যখন থেকে বন্ধুত্ব শুরু হতে থাকে, ঘটনাটা আজ থেকে ৫ বছর আগে এবং এর পর থেকে আমার উপলব্ধি একটাই যে এ জগতে অসম্ভব বলে কিছু হয়না। যেহেতু ঘটনাটি সরাসরি আত্মার সাথে জড়িত তাই অনেকের অনেক জায়গাএ যুক্তিহীন ও আজগুবি লাগতে পারে, লাগলে শুধু একটি গল্প মনে করেই পড়বেন। সাল ২০১৩, সবে কলেজ জীবনে পা দিয়েছি। এমন সময় একটা ঘটনার সাথে আমার যোগসূত্র তৈরি হয়। একটি মেয়ে আক্রান্ত। দিন দিন শরীরের অবস্থা খুব ই খারাপ হয়ে যাচ্ছ এবং সেটা এমন জায়গায়ে চলে গেছে যে সপ্তাহে ২ বার তাকে হসপিটালে নিয়ে গিয়ে স্যালাইন দিতে হচ্ছে। একাধিক ডাক্তার পরিবর্তন ও হয়েছে। আলাদাভাবে কথা বলে বা ঘটনার তদন্ত করে জানতে পারলাম প্রায় মাসখানেক ধরে সে অবাস্তব কিছু ঘটনার প্রমান হয়েছে। রাতে নাকি ঘুমাতে পারত না, মাঝে মা...

সত্য ঘটনা অবলম্বনে-১ Based on true story-1

Image
আমি Paranormal Activity র সাথে সরাসরি যুক্ত বিগত ৬-৭ বছর প্রায়। আমার মনে হয় অশরীরী ভগবানকে মনে প্রানে ভক্তি করে ভুতেদের উপর একফোঁটাও বিশ্বাস না রাখাটা বোধহয় একটু বোকামিই বটে।যদিও আমাদের মতো মানুষদের কাছে ভুত মানে different forms of energy এবং প্রতিদিনের নিত্যনৈমিত্তিক জীবনের একটি অংশ। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে এবার প্রধান গল্পে আসি বরং...  প্রথমেই বলে রাখি, আমি একদম লেখালিখি করি না তাই সাহিত্যগত এবং ব্যাকরণগত ভুলত্রুটি হলে ক্ষমাপ্রার্থী এবং অবশ্যই শুধরে দেবেন। আমি কোনো তান্ত্রিকতা করি না কারন সেটাতে আমার ঘোড় অ্যালার্জি।আমার এই দিকে আগমন সম্পূর্ণই আমার অজান্তে এবং রহস্যজনক ভাবে যা আমি আজও উদ্ধারের চেষ্টায় বর্তমান।আমার সম্পূর্ণ কাজটাই Meditative way তে এবং প্রকৃতির নিয়ম মেনে, যার ফলে আমার সাধারনত তেনাদের অস্তিত্ত টের পেতে যান্ত্রিক সহায়তা লাগে না। লেখাটি দেওয়ার একটাই উদেশ্য সচেতনতা বৃদ্ধি, কারন মানুষ ভুতেদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এই ঘটনাটি আমার ই এক বান্ধবীর সাথে এবং গোপনীয়তা রক্ষার্থে গল্পে চরিত্রের নাম, স্থানের নাম, সময় পরিবর্তন করে ঘটনাটি লিখছি।  আমি, তিন্নী আর নন্...

ভূত ও মানুষের সম্পর্ক - Ghosts & Human relationships

Image
ছোটবেলা থেকেই আমরা এই ভূত,প্রেত,পিশাচ ইত্যাদি ইত্যাদি নিয়ে সকলেই কম বেশি ভয় পেলেও এই ব্যাপারগুলো সর্বদাই আমাদের খুব আকর্ষণ করে। যারা প্রচণ্ড ভয় পান তারাও ভূত এর গল্প পড়া বা সিনেমা দেখার নাম উঠলেই সবাই এক পায়ে খাড়া। যারা ভূত এ বিশ্বাস করেন না তাদের ক্ষেত্রেও ব্যাপার টা একই। বহু মানুষের বাস্তব জীবনে এক বা একাধিক বিভিন্নরকম এর ভৌতিক অভিজ্ঞতা আছে আবার অনেকের একটাও নেই, আবার কেউ কেউ মনে প্রানে চেয়েও ভৌতিক অভিজ্ঞতা লাভ করতে পারেন না বলে নিজেদের কে দুর্ভাগ্যবান ও মনে করেন আর কি! আমার এই ছোট্ট জীবনের কিছু সল্প পরিসর সময় বিভিন্নরকম ভূত প্রেত দের সাথে কাটিয়ে আজ আমি চেষ্টা করব এই মানুষ-ভুত সম্পর্ক টা ঠিক কি, ভূতেদের কেমন দেখতে, তেনারা কাদের ঘাড়ে চেপে ওঠেন আর কেনই বা ওঠেন এবং সবাই কেন ভূতের দর্শন পান না ইত্যাদি খুবই সহজ ও বোধগম্য ভাবে সকলের কাছে একটু তুলে ধরতে। প্রথমেই আসি যে, এই ভূত ব্যাপার টা আমাদের কাছে এতো আকর্ষণীয় কেনো? এটির কারন সম্পূর্ণটাই Human Psychology র উপর দাঁড়িয়ে আছে। আমাদের মস্তিস্ক সর্বদাই নতুন কিছুর সন্ধান করে চলেছে প্রত্যেক মুহূর্তে নতুন কিছু শেখার তাগিদে। এবং আমাদের ...

ভূত ধরতে বা ভূতচর্চায় আগ্রহী? মেনে চলুন কিছু সতর্কতা।- Interested in 'Ghost Hunting' ? Some precautions must be taken. .

Image
আজকের লেখাটা কোনো গল্প নয় বরং আমার নিজস্ব কিছু মতামত ও বার্তা সকলের উদ্যেশ্যে, বিশেষ করে যারা ভূতচর্চা/প্রেতচর্চা, তান্ত্রিকতা, জিন প্রয়োগ ইত্যাদি করে থাকেন বা এইসবে আগ্রহী এবং নবাগত, এবং যারা Ghost Hunting, Paranormal Investigation ইত্যাদিতে আগ্রহী ও প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত। প্রথমেই বলে রাখি, যারা এসবের সাথে যুক্ত নন তারা এসব থেকে নিজেদেরকে দুরেই রাখুন। বিশ্বাস করুন এই উপরের শব্দগুলো শুনে যতটা আকর্ষণীয় মনে হয় এগুলো বাস্তবে ততটাই ক্ষতিকারক আপনার অজান্তে একটু মাত্র ভুলে। এখানে ভুল এর সাজা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হতে পারে। তাই এসব থেকে দূরে থাকুন আর অবশ্যই এসব নিয়ে সবরকম গল্প উপভোগ করুন।। যারা এগুলো নিয়ে সত্যিই জানতে এবং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই জানুন। জানার এবং শেখার কোনো শেষ নেই এবং তা সকলের অধিকার। আপনি বর্তমানে ইন্টারনেট থেকে অনেক তথ্য পাবেন, অনেক বই পাবেন খুজলে, তবে সেগুলো শুধু নিজের জানার খিদে মেটানোর জন্যেই ব্যবহার করুন। শিখতে চাইলে নিজের মতো যথাযথ গুরু পরীক্ষা করে সঠিক গুরু নির্বাচন দ্বারা নিজের গুরুর থেকে হাতে কলমে শিখুন, নতুবা আপনি আপনার অজান্তেই নিজের বিপদ নিজে ড...

প্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক - Natural and Supernatural

Image
“If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency and vibration. ~ Nikola Tesla আমরা নিজেরা এবং আমাদের আশেপাশে এই প্রকৃতির জড় জীব যাই দেখি বা অনুভব করি সবই এনার্জি বা শক্তির ই যে বিভিন্ন রূপ সেটা আমাদের কাছে অজানা নয়। এবার যেখানে এনার্জি আছে সেখানে তার ভালো ও খারাপ তো থাকবেই। অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ এনার্জি। ভূত এবং সেই নেগেটিভ এনার্জি ও তাদের বৈশিষ্ট্য এসব নিয়ে না হয় পরে আস্তে আস্তে লিখব আজ আপাতত এখানে আমি লিখছি আমরা আমাদের নিজেদের এনার্জি কে কিভাবে সুরক্ষা দিতে পারি নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বা Psycho Physical Health কে ঠিকমতো পরিচালনা করার জন্যে। খুব সামান্য উদাহরণ দিয়ে আমি আমার মুল বিষয়ে আসি। একটি ইলেকট্রিক বাল্ব কে জালানোর জন্যে ইলেক্ট্রিসিটির পজিটিভ ও নেগেটিভ দুটি প্রান্তকেই সংযুক্ত করতে হয় বাল্বের নিচের দুই প্রান্তে, ঠিক তেমনই আমাদের শরীরটাও একটি ডিভাইস।এটিও এনার্জি তে চলছে যার মধ্যে ইলেক্ট্রিসিটি কিছুটা হলেও বর্তমান সেটা সবাই জানেন, আপদকালীন পরিস্থিতিতে বুকে ইলেকট্রিক শক দেওয়া হয় হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্যে। তবে আমাদের ...