Posts

Showing posts from April, 2019

সত্য ঘটনা অবলম্বনে-১ Based on true story-1

Image
আমি Paranormal Activity র সাথে সরাসরি যুক্ত বিগত ৬-৭ বছর প্রায়। আমার মনে হয় অশরীরী ভগবানকে মনে প্রানে ভক্তি করে ভুতেদের উপর একফোঁটাও বিশ্বাস না রাখাটা বোধহয় একটু বোকামিই বটে।যদিও আমাদের মতো মানুষদের কাছে ভুত মানে different forms of energy এবং প্রতিদিনের নিত্যনৈমিত্তিক জীবনের একটি অংশ। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে এবার প্রধান গল্পে আসি বরং...  প্রথমেই বলে রাখি, আমি একদম লেখালিখি করি না তাই সাহিত্যগত এবং ব্যাকরণগত ভুলত্রুটি হলে ক্ষমাপ্রার্থী এবং অবশ্যই শুধরে দেবেন। আমি কোনো তান্ত্রিকতা করি না কারন সেটাতে আমার ঘোড় অ্যালার্জি।আমার এই দিকে আগমন সম্পূর্ণই আমার অজান্তে এবং রহস্যজনক ভাবে যা আমি আজও উদ্ধারের চেষ্টায় বর্তমান।আমার সম্পূর্ণ কাজটাই Meditative way তে এবং প্রকৃতির নিয়ম মেনে, যার ফলে আমার সাধারনত তেনাদের অস্তিত্ত টের পেতে যান্ত্রিক সহায়তা লাগে না। লেখাটি দেওয়ার একটাই উদেশ্য সচেতনতা বৃদ্ধি, কারন মানুষ ভুতেদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। এই ঘটনাটি আমার ই এক বান্ধবীর সাথে এবং গোপনীয়তা রক্ষার্থে গল্পে চরিত্রের নাম, স্থানের নাম, সময় পরিবর্তন করে ঘটনাটি লিখছি।  আমি, তিন্নী আর নন্...

ভূত ও মানুষের সম্পর্ক - Ghosts & Human relationships

Image
ছোটবেলা থেকেই আমরা এই ভূত,প্রেত,পিশাচ ইত্যাদি ইত্যাদি নিয়ে সকলেই কম বেশি ভয় পেলেও এই ব্যাপারগুলো সর্বদাই আমাদের খুব আকর্ষণ করে। যারা প্রচণ্ড ভয় পান তারাও ভূত এর গল্প পড়া বা সিনেমা দেখার নাম উঠলেই সবাই এক পায়ে খাড়া। যারা ভূত এ বিশ্বাস করেন না তাদের ক্ষেত্রেও ব্যাপার টা একই। বহু মানুষের বাস্তব জীবনে এক বা একাধিক বিভিন্নরকম এর ভৌতিক অভিজ্ঞতা আছে আবার অনেকের একটাও নেই, আবার কেউ কেউ মনে প্রানে চেয়েও ভৌতিক অভিজ্ঞতা লাভ করতে পারেন না বলে নিজেদের কে দুর্ভাগ্যবান ও মনে করেন আর কি! আমার এই ছোট্ট জীবনের কিছু সল্প পরিসর সময় বিভিন্নরকম ভূত প্রেত দের সাথে কাটিয়ে আজ আমি চেষ্টা করব এই মানুষ-ভুত সম্পর্ক টা ঠিক কি, ভূতেদের কেমন দেখতে, তেনারা কাদের ঘাড়ে চেপে ওঠেন আর কেনই বা ওঠেন এবং সবাই কেন ভূতের দর্শন পান না ইত্যাদি খুবই সহজ ও বোধগম্য ভাবে সকলের কাছে একটু তুলে ধরতে। প্রথমেই আসি যে, এই ভূত ব্যাপার টা আমাদের কাছে এতো আকর্ষণীয় কেনো? এটির কারন সম্পূর্ণটাই Human Psychology র উপর দাঁড়িয়ে আছে। আমাদের মস্তিস্ক সর্বদাই নতুন কিছুর সন্ধান করে চলেছে প্রত্যেক মুহূর্তে নতুন কিছু শেখার তাগিদে। এবং আমাদের ...

ভূত ধরতে বা ভূতচর্চায় আগ্রহী? মেনে চলুন কিছু সতর্কতা।- Interested in 'Ghost Hunting' ? Some precautions must be taken. .

Image
আজকের লেখাটা কোনো গল্প নয় বরং আমার নিজস্ব কিছু মতামত ও বার্তা সকলের উদ্যেশ্যে, বিশেষ করে যারা ভূতচর্চা/প্রেতচর্চা, তান্ত্রিকতা, জিন প্রয়োগ ইত্যাদি করে থাকেন বা এইসবে আগ্রহী এবং নবাগত, এবং যারা Ghost Hunting, Paranormal Investigation ইত্যাদিতে আগ্রহী ও প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত। প্রথমেই বলে রাখি, যারা এসবের সাথে যুক্ত নন তারা এসব থেকে নিজেদেরকে দুরেই রাখুন। বিশ্বাস করুন এই উপরের শব্দগুলো শুনে যতটা আকর্ষণীয় মনে হয় এগুলো বাস্তবে ততটাই ক্ষতিকারক আপনার অজান্তে একটু মাত্র ভুলে। এখানে ভুল এর সাজা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হতে পারে। তাই এসব থেকে দূরে থাকুন আর অবশ্যই এসব নিয়ে সবরকম গল্প উপভোগ করুন।। যারা এগুলো নিয়ে সত্যিই জানতে এবং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই জানুন। জানার এবং শেখার কোনো শেষ নেই এবং তা সকলের অধিকার। আপনি বর্তমানে ইন্টারনেট থেকে অনেক তথ্য পাবেন, অনেক বই পাবেন খুজলে, তবে সেগুলো শুধু নিজের জানার খিদে মেটানোর জন্যেই ব্যবহার করুন। শিখতে চাইলে নিজের মতো যথাযথ গুরু পরীক্ষা করে সঠিক গুরু নির্বাচন দ্বারা নিজের গুরুর থেকে হাতে কলমে শিখুন, নতুবা আপনি আপনার অজান্তেই নিজের বিপদ নিজে ড...

প্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক - Natural and Supernatural

Image
“If you want to find the secrets of the universe, think in terms of energy, frequency and vibration. ~ Nikola Tesla আমরা নিজেরা এবং আমাদের আশেপাশে এই প্রকৃতির জড় জীব যাই দেখি বা অনুভব করি সবই এনার্জি বা শক্তির ই যে বিভিন্ন রূপ সেটা আমাদের কাছে অজানা নয়। এবার যেখানে এনার্জি আছে সেখানে তার ভালো ও খারাপ তো থাকবেই। অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ এনার্জি। ভূত এবং সেই নেগেটিভ এনার্জি ও তাদের বৈশিষ্ট্য এসব নিয়ে না হয় পরে আস্তে আস্তে লিখব আজ আপাতত এখানে আমি লিখছি আমরা আমাদের নিজেদের এনার্জি কে কিভাবে সুরক্ষা দিতে পারি নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বা Psycho Physical Health কে ঠিকমতো পরিচালনা করার জন্যে। খুব সামান্য উদাহরণ দিয়ে আমি আমার মুল বিষয়ে আসি। একটি ইলেকট্রিক বাল্ব কে জালানোর জন্যে ইলেক্ট্রিসিটির পজিটিভ ও নেগেটিভ দুটি প্রান্তকেই সংযুক্ত করতে হয় বাল্বের নিচের দুই প্রান্তে, ঠিক তেমনই আমাদের শরীরটাও একটি ডিভাইস।এটিও এনার্জি তে চলছে যার মধ্যে ইলেক্ট্রিসিটি কিছুটা হলেও বর্তমান সেটা সবাই জানেন, আপদকালীন পরিস্থিতিতে বুকে ইলেকট্রিক শক দেওয়া হয় হৃদস্পন্দন ফিরিয়ে আনার জন্যে। তবে আমাদের ...