ভূত ধরতে বা ভূতচর্চায় আগ্রহী? মেনে চলুন কিছু সতর্কতা।- Interested in 'Ghost Hunting' ? Some precautions must be taken. .

আজকের লেখাটা কোনো গল্প নয় বরং আমার নিজস্ব কিছু মতামত ও বার্তা সকলের উদ্যেশ্যে, বিশেষ করে যারা ভূতচর্চা/প্রেতচর্চা, তান্ত্রিকতা, জিন প্রয়োগ ইত্যাদি করে থাকেন বা এইসবে আগ্রহী এবং নবাগত, এবং যারা Ghost Hunting, Paranormal Investigation ইত্যাদিতে আগ্রহী ও প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত।

প্রথমেই বলে রাখি, যারা এসবের সাথে যুক্ত নন তারা এসব থেকে নিজেদেরকে দুরেই রাখুন। বিশ্বাস করুন এই উপরের শব্দগুলো শুনে যতটা আকর্ষণীয় মনে হয় এগুলো বাস্তবে ততটাই ক্ষতিকারক আপনার অজান্তে একটু মাত্র ভুলে। এখানে ভুল এর সাজা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হতে পারে। তাই এসব থেকে দূরে থাকুন আর অবশ্যই এসব নিয়ে সবরকম গল্প উপভোগ করুন।।
যারা এগুলো নিয়ে সত্যিই জানতে এবং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই জানুন। জানার এবং শেখার কোনো শেষ নেই এবং তা সকলের অধিকার। আপনি বর্তমানে ইন্টারনেট থেকে অনেক তথ্য পাবেন, অনেক বই পাবেন খুজলে, তবে সেগুলো শুধু নিজের জানার খিদে মেটানোর জন্যেই ব্যবহার করুন। শিখতে চাইলে নিজের মতো যথাযথ গুরু পরীক্ষা করে সঠিক গুরু নির্বাচন দ্বারা নিজের গুরুর থেকে হাতে কলমে শিখুন, নতুবা আপনি আপনার অজান্তেই নিজের বিপদ নিজে ডেকে আনবেন।।
এবার মূল বক্তব্যে আসি, বর্তমানে আমি দেখেছি এবং অনেকেই হয়ত খেয়াল করেছেন যে কিছু আমার সমবয়সী, আমার থেকে ছোটো বা বড়ো ছেলেমেয়েরা ভূত সন্ধান/ Ghost Investigation, Paranormal Investigation etc করে বেরাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। এরকম অনেক আমি বাস্তব জীবনেও দেখেছি এবং অনেকে বিভিন্ন ভিডিও করে পোস্ট করে সেসব তো আছেই। বিশ্বাস করুন খুব ভয় হয় ওদের প্রতি যে এরা না বুঝে কি না কি করছে। সবাই না কিন্তু বেশিরভাগ ই। এদেরমধ্যে অনেকের প্রানহানী হতেও দেখেছি এবং অনেকের অবস্থা এতটাই করুন হয়েছে/হয় তা বলার মতো না। অনেক প্রফেশনাল Ghost Hunter দের অকাল মৃত্যু সম্পর্কেও আমরা জানি। এই বিষয় টা কিন্তু পরীক্ষার সিলেবাস না যে বই মুখস্ত করেই পরীক্ষা দিতে চলে গেলাম। কেউ কেউ তো নিজেদের স্মার্ট ফোন এ অ্যাপ নিয়ে ভূত খুঁজতে বেরিয়ে পরেন। একটু ভাবুন তো আপনি বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছেন আর হঠাৎ কিছু বাচ্চা বা লোকজন এসে চেল্লামেল্লি শুরু করলো, কেমন লাগবে?? আর ভূত বা সেই শক্তিদের তো আর আমার আপনার মতো মুখ বা হাত নেই যে তেরে এসে তাদের বকাবকি করবে, অর্থাৎ ফলাফল ভয়ঙ্কর হওয়া অস্বাভাবিক কিছু না। আমাদের এই জগৎ সংসার শক্তির বিভিন্ন রুপ ছারা আর কিছুই না তা সে জড় বস্তুই হোক বা জীব। যে কোনো জড় বস্তুর উপরে শক্তির প্রভাব বা সম্প্রসারণ দ্বারাই সেটি সচলতা লাভ করে। অর্থাৎ আমাদের চারিদিকে দৃশ্যমান সকল জড় ও জীব যেমন প্রাকৃতিক সম্পদ ঠিক তেমনই ভূত বা নেগেটিভ এনার্জি(যে যেটা ভেবে থাকেন) এসব কিন্তু প্রকৃতির ই অংশ এবং এই সবকিছুর সামঞ্জস্য বজায় রেখেই কিন্তু আমাদের জীবন চলছে এটি আমাদের বুঝতে হবে। অর্থাৎ প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে যেমন ভুতেদের আমাদের জীবনে অকারনে হস্তক্ষেপ করা ভুল/পাপ, তেমনি আমাদের ও উচিত না অকারনে তাদের জগতে উঁকি ঝুঁকি মারার। আমাদের সকলের সবার আগে এই ব্যালেন্স টা বোঝা খুব দরকার।।
এবার আসি যারা এসব যথারীতি করে থাকেন এবং করবেন ও কারন এটা একটা তাদের ভালোলাগা, যারা একদম নতুন তাদের জন্যে বলি, যারা শুধুমাত্র স্মার্ট ফোন ব্যবহার করেন ভুতেদের অস্তিত্ব মাপার জন্যে তারা বরং সঠিক ডিভাইস কিনে নিন। একাধিক ডিভাইস পাওয়া যায় নতুবা আপনার ফোন এর অঘটন ঘটতেই পারে, সাথে আপনার ও। কোনো Ghost Investigation এ একা যাওয়ার থেকে বিরত থাকুন, কম করে ৪-৫ জন একত্রে যান। বিপদ বুঝে ব্যবস্থা নিন, তাদের অকারনে ঘাঁটাবেন না, প্রয়োজনমত সরে আসুন, দিনক্ষণ ও সময় পরীক্ষা করে মেনে চলুন। খাওাদাওয়ার কিছু নিয়ম মেনে চলতে হয় সেগুলো মেনে চলুন। সাহস ভালো কিন্তু অতিসাহস বিপদের কারন হতে পারে। মনে রাখবেন আপনার যন্ত্র আপনাকে তাদের উপস্থিতি প্রমানে সাহায্য করবে মাত্র আপনাকে সুরক্ষা দিতে নয়। অর্থাৎ যাই করুন নিজের সুরক্ষার কথা মাথায় রেখে, দিনশেষে ভুতেরা রামনাম কিন্তু বোঝেনা বললেই চলে। আর হাই এনার্জি ফিল্ড এ কোনো ভগবান বাঁচাতে আসবে না আপনার নিজের ভুলের জন্যে।।
আমি নিজে Dark arts like Spell Casting, Voodoo, Witchcraft ইত্যাদির সাথে যথেষ্টভাবে যুক্ত ও সচেতন, এবং আমি নিজে ব্যাক্তিগতভাবে মনে করি যে এই Dark Arts কে শুধু খারাপ কাজ এই ব্যবহার করা যায় তা নয়। আসলে কিছু স্বার্থপর মানুষ এটি নিজেদের স্বার্থের জন্যে ব্যবহার করে থাকেন। ডার্ক আর্ট যতটা ভয়ঙ্কর ততটাই ভালো যদি আপনি এটা কোনো ভালো কাজ এ ব্যবহার করে থাকেন। তবে এই ভালো কাজ টা কী? অবশ্যই কোনো সামাজিক সমস্যা দুরীকরনের জন্যে মোটেই না। আমাদের সামাজিক সমস্যাগুলো আমাদের নিজেদের কারনে গড়ে ওঠে যা আমাদের উচিত সামাজিক ভাবেই এর সমাধান করার। এই ডার্ক আর্ট কে যখন ই আমরা আমাদের সামাজিক সমস্যা দুরীকরনের জন্যে ব্যবহার করছি তা সেটা কাউর ভালোর জন্যেই হোক না কেন, তখন ই আমরা প্রকৃতির নিয়ম ভঙ্গ করছি। অর্থাৎ সামাজিক প্রবলেম কোনো অলৌকিক শক্তি দ্বারা নয় সামাজিক ভাবেই প্রতিকার করুন। তাহলে কখন ব্যবহার করবো? যখন অলৌকিক শক্তি প্রকৃতির নিয়ম ভেঙে আমাদের কাউর ক্ষতি করছে তখন। সবকিছুর ই প্রতিদান আমাদের দিতে হয় সেটা ভালো হলে ভালো এবং খারাপ হলে খারাপ অর্থাৎ ক্ষণিক খুশির জন্যে ভবিষ্যৎ এ দুঃখ না ডাকাই ভালো। যারা নতুন Ghost Hunting & Investigation করছেন তাদের উদ্যেশ্যে বলি, অবশ্যই কিছু Spell Casting, Sigils ও Numerology জেনে রাখুন নিজেদের আতরক্ষার স্বার্থে।।
যারা ভূত তাড়ান তাদের উদ্যেশ্যে, যখন কোনো ভিকটিম কে সুস্থ করছেন তখন চেষ্টা করুন বহিরাগত আত্মার মুক্তি দ্বারা কাজ শেষ করতে নয়ত আপনি টার্গেট হয়ে যেতে পারেন। ঠিক যেমন কাউর দখল করা জমি আপনি কেড়ে নিলে যেমন আপনি তার রাগ এর শিকার হবেন। তাড়ানোর আগে আত্মার উদ্যেশ্য জানুন। বিনা দরকারে ক্রোধী ব্যবহার তাদের সাথে না করাই ভালো তা আপনি যতই শক্তিশালী হোন। মানুষের মতো ভুতেদের ও Counseling করে অনেক সমস্যার সমাধান করা যায়। অনেক আত্মা নিজে বাঁচার জন্যে অন্যের শরীরে আশ্রয় নিতে উদ্যোগী হয়, অনেক সময় তারা নিজেদের অজান্তে কাউর ক্ষতি করে ফেলে কিন্তু তাদের কোনো ক্ষতি করার মানসিকতা থাকে না। তাই এরকম ক্ষেত্রে তেনাদের বক্তব্য শ্রদ্ধার সাথে শোনাটাও খুব দরকার। কাউকে বাঁচাতে গিয়ে অন্য শক্তির ক্ষোভ এর মুখে নিজেকে না ফেলাই ভালো। অনেক মানুষ আক্রান্ত হন তাদের পূর্বজন্মের কোনো কর্মদ্বারা ফলভোগ এর দরুন। বিবেচনার সাথে সিধান্ত নিন, আপনি সবাইকে বাঁচাতে পারবেন না, না বুঝে কাউকে সাহায্য করে নিজেকে তাদের ভুল কর্মের ভাগীদার হবেন না।।
অনেকে আছেন যারা প্রকৃতি থেকেই কিছু অলৌকিক ক্ষমতা প্রাপ্ত, তাদের কেউ কেউ তা বুঝতে পারেন আবার কেউ কেউ এখন ও বুঝে ওঠেননি। তাদের উদ্যেশ্যে, আপনার প্রকৃতি প্রাপ্ত ক্ষমতা যেমন আপনার নিজের স্বার্থে ব্যবহার করার জন্যেও না আবার সেটিকে ব্যবহার না করে বসে থাকার জন্যেও না। প্রকৃতি আপনাকে কিছু দিয়েছে মানে তার ভালো বা খারাপ কোনো না কোনো উদ্যেশ্য তো আছেই, সেটিকে খুঁজে বের করে আপনাকে তা ব্যবহার করতে হবে, তবেই না ভারসাম্য বজায় থাকবে। সবশেষে একটাই কথা বলার, ভালো খারাপ নির্বিশেষে আমাদের উচিত ভূত মানুষ উভয়কেই সমান গুরুত্ব দিয়ে সকলের সাথেই মিলেমিশে চলা। সকলকে ভালোবেসে ভালো থাকা।।

Comments

Popular posts from this blog

লাভ স্পেল - Love Spell | সত্য ঘটনা অবলম্বনে-4