ধোঁয়াশা - সত্য ঘটনা অবলম্বনে 5
এর আগের একটি লেখাতে আমার সাথে প্রায়শই ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত/ভুতুড়ে ঘটনাগুলির মধ্যে একটি ছোট্ট ঘটনা সবার সাথে শেয়ার করেছিলাম। এই লেখাটিতে সেরকম ই আর একটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সকলের সাথে শেয়ার করছি। ঘটনাটি ঘটে এই বছরের ই জানুয়ারি মাসে। একটি বিশেষ ইভেন্ট এ আমাকে একটি নির্দিষ্ট দিনে যেতে হবে উদয়নারায়নপুর। ইভেন্ট শুরুর সময় ছিল সকাল ৮ টা, আমার বাড়ি থেকে গন্তব্য স্থান এর দূরত্ব ওই ৬৫ থেকে ৭০ কিমি র মধ্যে এবং আমি যাবো আমার ছোট্ট M-৮০ টা চালিয়ে, ফলে আমাকে একটু আগেই বেরোতে হবে। যথারীতি ভোর পৌনে ৪টে নাগাদ বেরলাম। যেহেতু আমি আমার ওই গাড়ি নিয়েই এদিক ওদিক যেখানে যখন খুশি ঘুড়েবেরাই ফলে আমার গাড়ি টাতে সামান্য কাস্টমাইজ করে তাতেই রাতে চলার ফগ লাইট, মোবাইল হোল্ডার ও চারজার, ইত্যাদি কিছু ব্যাবস্তা করা আছে বিভিন্ন প্রয়োজনের জন্যে, ফলে ঠাণ্ডার সময়ে কুয়াশাচ্ছন্ন অন্ধকারেও আমার অসুবিধে হয় না। নিজে রোমাঞ্চ প্রেমিক হউয়ার ঠাণ্ডা্য় ভোর রাতে ফাকা গা ছমছমে অবস্থায়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছিল, কারন চন্দননগর থেকে সিঙ্গুর হয়ে তারকেশ্বর রোড ধরে চাঁপাডাঙা যাওয়ার দিকে রাস্তা টায়ে বেশিরভাগ টা তেই কোনো...